১৬। (১) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ তহবিল নামে পরিষদের একটি তহবিল থাকিবে এবং নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা উক্ত তহবিল গঠিত হইবে, যথা:-(ক) সরকারি দান, অনুদান, সাহায্য অথবা মঞ্জুরি অথবা বরাদ্ধকৃত অর্থ; (খ) সরকারের অনুমোদনক্রমে, দানশীল ব্যক্তি অথবা সংগঠন, প্রতিষ্ঠান অথবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে প্রাপ্ত অর্থ অথবা উপকরণ আকারে প্রাপ্ত সাহায্য, দান, অনুদান অথবা চাঁদা; (গ) সরকারের অনুমোদনক্রমে, জাতিসংঘ অথবা জাতিসংঘের কোনো বিশেষায়িত সংস্থা, কোনো আঞ্চলিক সংস্থা, কোনো বহুজাতিক অথবা আমত্মর্জাতিক সংস্থা অথবা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সাহায্য, মঞ্জুরি,…