১৩। নির্বাহী সচিবের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা :- (ক) তিনি পরিচালনা বোর্ডের সভাপতির সহিত পরামর্শক্রমে পরিচালনা বোর্ডের সভা আহবান করিবেন; (খ) তিনি চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে নির্বাহী কমিটির সভা আহবান করিবেন; (গ) তিনি পরিচালনা বোর্ডের এবং নির্বাহী কমিটির সদস্য-সচিব হিসাবে দায়িত্ব পালন করিবেন; (ঘ) তিনি পরিচালনা বোর্ড এবং নির্বাহী কমিটি এর সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (ঙ) তিনি পরিষদের সার্বিক প্রশাসন ও তত্ত্বাবধানের জন্য দায়ী থাকিবেন; এবং (চ) তিনি নির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক পরিষদের অন্যান্য কার্যসম্পাদন করিবেন।