৯। পর্ষদের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) জাদুঘরের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নিদর্শন এবং নমুনার সার্বিক ব্যবস্থাপনা, তত্ত্বাবধান ও নিরাপত্তা বিধান; (খ) জাদুঘরের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও উহা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ; (গ) জাদুঘরে রক্ষিত মুক্তিযুদ্ধ ইতিহাস প্রকল্পের দলিলসমূহ সংগ্রহ, সংরক্ষণ, সংগৃহীত দলিলসমূহের বিষয়ভিত্তিক মৌলিক গবেষণা ও আনুষঙ্গিক গ্রন্থাদি প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (ঘ) জাদুঘরের সংগ্রহসমূহের উপর গবেষণা এবং উক্ত গবেষণার ফলাফল প্রকাশনার ব্যবস্থা গ্রহণ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য প্রচার এবং প্রদর্শনের…