৮। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) পর্ষদের সভার তারিখ, সময় ও স্থান সভাপতির সহিত আলোচনাক্রমে, মহাপরিচালক কর্তৃক নির্ধারিত হইবে। (৩) প্রতি ৪ (চার) মাসে পর্ষদের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে : তবে শর্ত থাকে যে, অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশ সদস্যের লিখিত অনুরোধের প্রেক্ষিতে সভাপতি পর্ষদের বিশেষ সভা আহবান করিতে পারিবেন। (৪) সভাপতি পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে সভাপতি কর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৫) পর্ষদের সভার কোরামের জন্য উহার মোট সদস্য এর অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশের উপস্থিতির প্রয়োজন হইবে,…