৭। (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে পর্ষদ গঠিত হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত শিক্ষা, ইতিহাস বা সংস্কৃতির ক্ষেত্রে কোনো প্রথিতযশা ব্যক্তি, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর; (গ) মহাপরিচালক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর; (ঘ) মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ; (ঙ) মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; (চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ছ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (জ) ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; (ঝ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ…