২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘কিউরেটোরিয়াল’ অর্থ জাদুঘরের নিদর্শন সংগ্রহ, সংগৃহীত নিদর্শনের সার্বিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং গবেষণা সংক্রান্ত কার্যাদি; (২) ‘জাদুঘর’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর; (৩) ‘তহবিল’ অর্থ ধারা ১৪ এ উল্লিখিত জাদুঘরের তহবিল; (৪) ‘নিদর্শন’ অর্থ সংরক্ষণ, গবেষণা বা প্রদর্শন করিবার উদ্দেশ্যে জাদুঘরে সংগৃহীত ও নিবন্ধিত বা সংগ্রহযোগ্য কোনো উপকরণ, বস্তু বা বস্তুশ্রেণি; (৫) ‘নির্ধারিত’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৬) ‘পর্ষদ’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পর্ষদ; (৭) ‘পুরাতাত্ত্বিক…