১৪। (১) জাদুঘরের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নরূপ উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা: - (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ও অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (গ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ, সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান বা অনুদান; (ঘ) জাদুঘরের প্রকাশনা, নিদর্শনাদির অনুকৃতি, প্রবেশ টিকিট, ইত্যাদির বিক্রয়লব্ধ আয়; (ঙ) জাদুঘরের মিলনায়তন বা প্রাঙ্গণ ভাড়া, সার্ভিস চার্জ এবং রয়্যালটি বাবদ প্রাপ্ত আয়; (চ) তহবিলের অর্থ বিনিয়োগের মাধ্যমে বা ব্যাংকে গচ্ছিত অর্থের সুদ বা মুনাফা হইতে প্রাপ্ত আয়; (ছ) জাদুঘরের নিজস্ব আয়; এবং (জ)…