১২। (১) জাদুঘরের সহকারী কিউরেটর থাকিবে। (২) সহকারী কিউরেটর জাদুঘর কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) সহকারী কিউরেটর জাদুঘরের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) কিউরেটরের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করিবেন; (খ) নিদর্শন অনুসন্ধান, সংগ্রহ এবং উহাদের নিবন্ধীকরণ, দলিলায়ন, রক্ষণাবেক্ষেণ, প্রদর্শন, গবেষণা ও ভেরিফিকেশনের কাজে কিউরেটরকে সহায়তা প্রদান করিবেন; (গ) উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহযোগিতা প্রদান করিবেন; (ঘ) জাদুঘরের নিদর্শন সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করিবেন ও…