১১। (১) জাদুঘরের একজন কিউরেটর থাকিবেন, যিনি মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করিবেন। (২) কিউরেটর জাদুঘর কর্তৃক নিযুক্ত হইবে এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) কিউরেটর জাদুঘরের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) নিদর্শন সংগ্রহ এবং উহাদের নিবন্ধীকরণ, গবেষণা, প্রকাশনা, দলিলায়ন, সংরক্ষণ, ব্যবস্থাপনা, ভেরিফিকেশন এবং জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করিবেন; (খ) কিউরেটোরিয়াল ও সংরক্ষণ সংশ্লিষ্ট উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিবেন; (গ) কিউরেটেড প্রদর্শনী, ভ্রাম্যমাণ প্রদর্শনী, আউটরিচ ও অন্যান্য…