৮। (১) মহাপরিচালক জাতীয় আরকাইভস এবং উহাতে রক্ষিত সরকারি ও ব্যক্তিগত আরকাইভসের দায়িত্বে থাকিবেন এবং তিনি সরকারি ও ব্যক্তিগত আরকাইভস সংরক্ষণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, মহাপরিচালকের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা : (ক) সরকারি আরকাইভসের জন্য সহায়ক হিসাবে আবশ্যক হইতে পারে এইরূপ তালিকা, সূচি, গাইড, পরিসংখ্যাপত্র (inventories), পঞ্জিকা, মূলপাঠ, অনুবাদ এবং অন্যান্য বিষয় সহজলভ্য ও প্রকাশ করা; (খ) যে শর্ত সাপেক্ষে কোনো দলিল বা পান্ডুলিপি জাতীয় আরকাইভসে স্থানান্তরিত অথবা অর্জিত হইবে, সেই শর্তে তাহার হেফাজতে রক্ষিত কোনো…