৭। উপদেষ্টা পরিষদের কার্যাবলি হইবে নিম্নবর্ণিত বিষয়ে পরামর্শ প্রদান করা, যথা :- (ক) সরকারি ও ব্যক্তিগত আরকাইভস চিহ্নিতকরণ, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার; (খ) সরকারি ও ব্যক্তিগত রেকর্ডের হেফাজত, স্থানান্তর, পরিচর্যা ও ব্যবস্থাপনা; (গ) সরকারি ও ব্যক্তিগত আরকাইভস সম্পাদনা ও প্রকাশনার ব্যবস্থাকরণ; এবং (ঘ) আরকাইভস সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স বা ডিপ্লোমা কোর্স পরিচালনা সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন।