৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় আরকাইভসের জন্য একটি উপদেষ্টা পরিষদ থাকিবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) সিনিয়র সচিব বা সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মন্ত্রিপরিষদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হইতে একজন করিয়া মনোনীত অন্যূন যুগ্মসচিব পর্যায়ের কর্মচারী; (গ) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ বা…