৪। (১) National Archives Ordinance, 1983 (Ordinance No. XXXIX of 1983) এর অধীন প্রতিষ্ঠিত National Archives, বাংলাদেশ জাতীয় আরকাইভস নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) ইহা সরকারের কেন্দ্রীয় রেকর্ড সংরক্ষণাগার হিসাবে বিবেচিত হইবে। (৩) জাতীয় আরকাইভসের জন্য সরকার কর্তৃক অনুমোদিত নকশা অনুযায়ী একটি দাপ্তরিক সিলমোহর থাকিবে এবং উক্ত সিলমোহর আইনগতভাবে গ্রাহ্য হইবে। (৪) জাতীয় আরকাইভসের সিলমোহর মহাপরিচালকের তত্ত্বাবধানে থাকিবে এবং তিনি বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী জাতীয় আরকাইভসের কার্যে এই সিলমোহর ব্যবহার করিতে পারিবেন।