৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে যাহার প্রধান নির্বাহী হইবেন একজন মহাপরিচালক। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, অধিদপ্তরের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে নিয়োগ করা যাইবে। (৪) আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০২ এর অধীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কর্মচারী বলিয়া গণ্য হইবেন।