২১। মহাপরিচালক, উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে, প্রতি অর্থ বৎসর সমাপ্ত হইবার অনধিক ৪ (চার) মাসের মধ্যে উক্ত বৎসরের জাতীয় আরকাইভসের সম্পাদিত কার্যাবলির উপর একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবেন।