২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘অধিদপ্তর’ অর্থ ধারা ৩ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর; (২) ‘উপদেষ্টা পরিষদ’ অর্থ ধারা ৫ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (৩) ‘জাতীয় আরকাইভস’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় আরকাইভস; (৪) ‘দায়িত্বপ্রাপ্ত কর্মচারী’ অর্থ কোনো সরকারি অফিসের ক্ষেত্রে উক্ত অফিসের প্রধান অথবা সাময়িকভাবে উক্ত অফিস প্রধানের দায়িত্ব ও কার্য সম্পাদনকারী ব্যক্তিও উহার অন্তর্ভুক্ত হইবে; (৫) ‘পাণ্ডুলিপি’ অর্থ গ্রানাইট ব্যতীত কোনো কাগজ, ধাতব বা অন্য কোনো বস্তুর উপর হস্ত লিখিত, যান্ত্রিক বা অন্য কোনো পদ্ধতিতে…