১৬। মহাপরিচালক বা তদ্কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী কোনো সরকারি বা ব্যক্তিগত আরকাইভসের অনুলিপি বা উহার উদ্ধৃতাংশ যথাযথ প্রমাণীকরণ করিয়া জাতীয় আরকাইভসের সিলমোহর যুক্ত করিলে কোনো মূল দলিল বা পান্ডুলিপি কোনো আদালতে সাক্ষ্য হিসেবে যেইরূপ গ্রহণযোগ্য হইতো উক্ত অনুলিপি বা উহার উদ্ধৃতাংশও সেইরূপ গ্রহণযোগ্য হইবে।