১৩। (১) কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে জাতীয় আরকাইভসে সংরক্ষিত সরকারি এবং ব্যক্তিগত রেকর্ড হইতে প্রচলিত আইন ও বিধি বিধান সাপেক্ষে, তথ্য সরবরাহ করা যাইবে। (২) নির্ধারিত ফি প্রদান করিয়া মহাপরিচালক বরাবর উপ-ধারা (১) এর অধীন তথ্য সরবরাহ করিবার জন্য আবেদন করিতে হইবে।