১১। যেক্ষেত্রে কোনো সরকারি অফিস বন্ধ বা অবসায়ন করিতে হয়, সেইক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী উক্ত সরকারি অফিসের শ্রেণিকরণকৃত সরকারি রেকর্ডসমূহের একটি সম্পূর্ণ তালিকা জাতীয় আরকাইভসে স্থানান্তর করিবেন এবং সেই সকল রেকর্ড জাতীয় আরকাইভসে জমা করিবার ব্যবস্থা গ্রহণ করিবেন যাহা মহাপরিচালক জাতীয় আরকাইভসে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য নির্বাচন বা প্রয়োজন বলিয়া নির্ধারণ করিবেন।