১০। (১) সরকারি রেকর্ড জমা রহিয়াছে এইরূপ যে কোনো স্থানে মহাপরিচালকের প্রবেশের অধিকার থাকিবে এবং উহার তালিকা বা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরীক্ষা করিবার বা উহা জাতীয় আরকাইভসে স্থানান্তরপূর্বক স্থায়ীভাবে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকিবে। (২) কোনো সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি কোনো সরকারি রেকর্ডের তত্ত্বাবধানে থাকিলে তাহার দায়িত্ব হইবে- (ক) মহাপরিচালককে বা মহাপরিচালক কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারীকে সরকারি রেকর্ডসমূহ পরীক্ষা ও নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণ এবং উক্ত রেকর্ডসমূহ জাতীয় আরকাইভসে স্থানান্তর করিবার জন্য সকল…