২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ’’অনাপত্তি সনদ’’ অর্থ ধারা ৬ এর উপ-ধারা (২) এর অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ; (২) ’’অনুমতি’’ অর্থ ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন সরকার কর্তৃক প্রদত্ত অনুমতি; (৩) ’’ইয়ার্ড’’ অর্থ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাজে ব্যবহারের নিমিত্ত বরাদ্দকৃত জোনের কোন জমি; (৪) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৫) ’’ছাড়পত্র’’ অর্থ ধারা ৬ এর উপ-ধারা (৫) এর অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত ছাড়পত্র; (৬) ’’জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ’’ অর্থ জাহাজের বিভিন্ন অংশ বিভাজন এবং বিভাজিত বিভিন্ন অংশ অপসারণ ও ব্যবস্থাপনাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৭) ’’জাহাজ…