১৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রত্যেক কর্মচারী নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে, যথা:-- (ক) যেকোন ইয়ার্ড, জাহাজ বা প্রকল্প এলাকায় প্রবেশ এবং যেকোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বা রেকর্ডপত্র বা তথ্য উপাত্ত যাচনা ও পর্যালোচনা করা; (খ) উক্ত ইয়ার্ড জাহাজ বা প্রকল্প এলাকায় অবস্থিত যেকোন কিছু পরিদর্শন করা; এবং (গ) উক্ত ইয়ার্ড, জাহাজ বা প্রকল্প এলাকায় যে কোন অনুসন্ধান বা নমুনা সংগ্রহ বা জরিপ পরিচালনা করা।