১১। এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বোর্ডের কার্যাবলি ও ক্ষমতা হইবে নিম্নরূপ, যথা :- (ক) জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যাবলির সার্বিক তত্তাবধান; (খ) সময়ে সময়ে ইয়ার্ডের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন; (গ) জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ পরিকল্পনা অনুমোদন; (ঘ) জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটি প্ল্যান অনুমোদন; (ঙ) শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং কর্মক্ষেত্রে ঝুঁকি নিরসনে শ্রম সংক্রান্ত আইন এবং পেট্রোলিয়াম ও বিস্ফোরক সংক্রান্ত আইনের আলোকে কার্যক্রম গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা বা দপ্তরের সহিত সমন্বয় সাধন; (চ) পরিবেশ সম্মত উপায়ে জাহাজ…