৬৮। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার সংগে সংগে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সেবা মহাবিদ্যালয় এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলসহ সংশ্লিষ্ট অন্য কোন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কাউন্সিল বা প্রতিষ্ঠানের সহিত ধারা ৪ এর উপ-ধারা (২) এ উল্লিখিত কলেজ, ইনস্টিটিউট ও একাডেমির অধিভুক্তি, যদি থাকে, বাতিল হইবে এবং উক্ত কলেজ, ইনস্টিটিউট ও একাডেমির বিষয়-সম্পত্তি, শিক্ষক, কর্মচারী বা ছাত্র-ছাত্রী সম্পর্কে এই আইন অনুযায়ী গৃহীত ব্যবস্থার ক্ষেত্রে উক্ত বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কাউন্সিল বা প্রতিষ্ঠানের আর কোন…