৫। এই আইন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথাঃ- (ক) অধিভুক্ত ও অংগীভূত কলেজ, ইনস্টিটিউট, একাডেমি ও প্রতিষ্ঠানসমূহের একাডেমিক কার্যক্রম ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণের জন্য রেগুলেটরী বডি হিসাবে কাজ করা; (খ) প্রকৌশল, প্রযুক্তি, যুদ্ধ কৌশল নিরাপত্তা, চিকিৎসা, ব্যবসায় প্রশাসন, ইত্যাদি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের উৎকর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা; (গ) বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষাদানের পাঠ্যক্রম নির্ধারণ করা; (ঘ) বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের মধ্যে সমন্বয় সাধন করা; (ঙ) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত…