৪১। (১) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে যথাঃ- (ক) জাতীয় ভাবধারার সহিত সংগতি রাখিয়া কলেজ শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষা কোর্স ও কারিকুলাম মূল্যায়ন; (খ) বিভিন্ন পাঠ্যক্রম ও পাঠ্যসূচীতে জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতির যথাযথ প্রতিফলন; (গ) পরিবর্তনশীল সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ও প্রয়োজনের প্রেক্ষিতে উচ্চ শিক্ষার লক্ষ্য ও প্রকৃতি নির্ধারণ; (ঘ) উপযুক্ত মূল্যায়নের মাধ্যমে আধুনিক ও যথোপযোগী শিক্ষা উপকরণ উদ্ভাবন ও ব্যবহারের উৎসাহ দান; (ঙ) শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন নির্ণয়পূর্বক তাহা ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে উন্নয়ন লক্ষ্যের সহিত সমন্বিতকরণ; (চ) শিক্ষা…