৪। (১) অধিভুক্ত এবং অংগীভূত কলেজ, ইনস্টিটিউট, একাডেমি ও প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম সরেজমিনে তদারকীকরণ, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, উন্নয়ন, ইত্যাদি সংক্রান্ত বিষয়াদি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রনাধীনে পরিচালিত হইবে। (২) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন নিম্নবর্ণিত কলেজ, ইনস্টিটিউট ও একাডেমিসমূহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট ও একাডেমি হইবে, যথাঃ- (ক) ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি); (খ) ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড সটাফ কলেজ (ডিএসসিএসসি); (গ) মিলিটারী ইনসটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি); (ঘ) আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি); (ঙ) আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি…