৩৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত একাডেমিক ইউনিট থাকিবে, যথাঃ- (ক) স্নাতক পর্যায় শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান; (খ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; এবং (গ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র।