৩৫। (১) বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় লাইব্রেরী ও আর্কাইভ থাকিবে। (২) লাইব্রেরীয়ান নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিবেন, যথাঃ- (ক) লাইব্রেরীর উন্নয়নের জন্য নীতিমালা তৈরি; (খ) বই, সাময়িকী ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা গ্রহণ; (গ) লাইব্রেরী বুলেটিন প্রকাশ; (ঘ) লাইব্রেরী ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থা গ্রহণ; এবং (ঙ) লাইব্রেরী বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা ও উন্নয়নসাধন।