৩৪। বিশ্ববিদ্যালয়ের একটি জনসম্পর্ক ও তথ্য বিভাগ থাকিবে এবং উক্ত বিভাগের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রচারণা, প্রিন্ট এবং তথ্য প্রকাশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্নকরণ; (খ) সিম্পোজিয়াম, সেমিনার এবং ওয়ার্কশপসমূহে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিদের জন্য আমন্ত্রণপত্র মূদ্রণ; (গ) নীতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডের উপর বিশদ কভারেজের ব্যবস্থা গ্রহণ; (ঘ) জনস্বার্থে তথ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রেস কনফারেন্সের ব্যবস্থা গ্রহণ; (ঙ) ওয়েব পেইজ প্রস্তুতকরণ।