৩৩। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা, উন্নয়ন এবং মূল্যায়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সকল ডীন; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তিনজন প্রধান; (চ) সরকার কর্তৃক মনোনীত একজন পরিকল্পনা ও উন্নয়ন বিশেষজ্ঞ; (ছ) পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন এবং মূল্যায়ন), যিনি উহার সচিবও হইবেন। (২) পরিকল্পনা, উন্নয়ন এবং মূল্যায়ন কমিটির কোন মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উত্তরাধিকারী…