২৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) সকল ডীন; (ঙ) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ফ্যাকাল্টির জ্যেষ্ঠতম অধ্যাপক বা প্রশিক্ষক; (চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (ছ) বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BUET) এর ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক; (জ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঝ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিভিন্ন অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পর্যায়ক্রমে ০৫ জন সদস্য; (ঞ)…