২৪। নিম্নবর্ণিত সদস্য সমম্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সেনা সদর কর্তৃক মনোনীত, অন্যূন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (গ) নৌ-বাহিনী কর্তৃক মনোনীত, অন্যূন কমোডর পদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (ঘ) বিমান বাহিনী কর্তৃক মনোনীত, অন্যূন এয়ার কমোডর পদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (ঙ) সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক মনোনীত, অন্যূন ব্রিগেডিয়ার জেনারেল বা সমপদমর্যাদা সম্পন্ন, একজন প্রতিনিধি; (চ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ছ) ট্রেজারার; (জ) সকল ডীন; (ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত, অন্যূন একজন, বিশিষ্ট শিক্ষাবিদ; (ঞ)…