২১। (১) বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সংসদ সদস্য; (গ) সেনাবাহিনী প্রধান কর্তৃক মনোনীত মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা ; (ঘ) নৌবাহিনী প্রধান কর্তৃক মনোনীত রিয়াল এডমিরাল পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) বিমান বাহিনী প্রধান কর্তৃক মনোনীত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত ব্রিগেডিয়ার…