২০। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথাঃ- (ক) সিনেট; (খ) সিন্ডিকেট; (গ) একাডেমিক কাউন্সিল; (ঘ) অর্থ কমিটি; (ঙ) পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি; (চ) সিলেকশন কমিটি; (ছ) উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি; (জ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (ঝ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র; (ঞ) শৃঙ্খলা বোর্ড; এবং (ঢ) সংবিধি মোতাবেক গঠিত অন্যান্য কর্তৃপক্ষ।