৬৫। (১) সরকার শ্রমিকগণের নিম্নতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড, অতঃপর এই অধ্যায়ে মজুরি বোর্ড বলিয়া উল্লিখিত, গঠন করিতে পারিবে, যথা:- (ক) নির্বাহী চেয়ারম্যান অথবা সরকার কর্তৃক নিযুক্ত একজন ব্যক্তি, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) কর্তৃপক্ষের ১ (এক) জন সদস্য; (গ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১ (এক) জন প্রতিনিধি; (চ) কর্তৃপক্ষের ২ (দুই) জন প্রতিনিধি; (ছ) মালিক পক্ষের ২ (দুই) জন প্রতিনিধি; (জ) শ্রমিক পক্ষের ২ (দুই) জন প্রতিনিধি। (২)…