৯৷ (১) ইনস্টিটিউটের একটি নির্বাহী কমিটি থাকিবে, যাহা নিম্্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (গ) সংসদ নেতা কর্তৃক মনোনীত দুইজন সংসদ-সদস্য, যাহাদের মধ্যে একজন সরকার দলীয় এবং অন্যজন বিরোধী দলীয় হইবেন; (ঘ) সংসদ সচিবালয়ের সচিব; (ঙ) সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (চ) রেক্টর, যিনি ইহার সচিবও হইবেন৷ (২) নির্বাহী কমিটি- (ক) পরিচালনা বোর্ডকে উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদনে সহায়তা প্রদান করিবে; (খ) পরিচালনা বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে; এবং…