৮৷ (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, পরিচালনা বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) পরিচালনা বোর্ডের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, পরিচালনা বোর্ডে একটি সভা সমাপ্তি ও পরবর্তী সভার মধ্যে ৬০ (ষাট) দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না৷ (৩) পরিচালনা বোর্ডের সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ তাহাদের মধ্য হইতে একজনকে সভাপতি নির্বাচন করিবেন৷ (৪) পরিচালনা বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে এবং মূলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে…