৭৷ ইনস্টিটিউটের কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:- (ক) সংসদ সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা পালনে আইন ও সংসদ বিষয়ে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করা; (খ) সংসদীয় ব্যবস্থা, সংসদ ব্যবস্থাপনা ও সংসদ কার্য সম্পর্কিত যে কোন বিষয়ে গবেষণা পরিচালনা করা; (গ) সাংবিধানিক আইনসহ যে কোন আইন প্রণয়নে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত নীতির উপর গবেষণা ও তথ্যানুসন্ধান করা; (ঘ) সংসদীয় বিষয়ে গবেষণায় নিয়োজিত কোন ব্যক্তি বা সংস্থার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সহযোগিতা করা; (ঙ) কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের সদস্য দেশসহ সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন দেশের সংসদীয় গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে গবেষণা ও প্রশিক্ষণে অভিজ্ঞতা…