৬৷ (১) পরিচালনা বোর্ড নিম্্নরূপ সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে, যথা- (ক) স্পীকার, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সংসদ উপ-নেতা; (গ) বিরোধীদলের উপ-নেতা; (ঘ) সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঙ) সংসদের চীফ হুইপ; (চ) সংসদে বিরোধীদলের নেতা কর্তৃক সংসদে বিরোধীদলের চীফ হুইপ হিসাবে মনোনীত সংসদ-সদস্য; (ছ) আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত আইন কমিশনের চেয়ারম্যান বা তত্কর্তৃক মনোনীত উক্ত কমিশনের একজন সদস্য; (জ) বাংলাদেশের অ্যাটর্ণি-জেনারেল; (ঝ) সংসদ সচিবালয় কমিশন কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য, সাংবিধানিক ও অন্যান্য আইন এবং সংসদীয় বিষয়ে অভিজ্ঞ দুইজন…