২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইনস্টিটিউট” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন স্থাপিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ; (খ) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান; (গ) “নির্বাহী বোর্ড” অর্থ ইনস্টিটিউটের নির্বাহী বোর্ড; (ঘ) “পরিচালনা বোর্ড” অর্থ ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বিরোধীদলের উপ-নেতা” অর্থ বিরোধীদলের নেতা কর্তৃক সংসদে বিরোধীদলের উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ-সদস্য; (ছ) “রেক্টর” অর্থ ইনস্টিটিউটের রেক্টর; (জ) “স্পীকার” অর্থ সংসদের স্পীকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ…