১৮৷ পরিচালনা বোর্ড, এই আইন বা বিধির সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ যে কোন শর্তসাপেক্ষে উহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব চেয়ারম্যান বা অন্য যে কোন সদস্য বা রেক্টর বা ইনস্টিটিউটের অন্য কোন কর্মকর্তার অনুকূলে অর্পণ করিতে পারিবে৷