১৪৷ (১) ইনস্টিটিউট প্রত্যেক অর্থ বত্সর সম্পর্কে উক্ত অর্থ বত্সরের জন্য ইনস্টিটিউটের অনুমিত ব্যয় সম্বলিত একটি বিবৃতি উক্ত বত্সর শুরু হইবার অন্যুন চার মাস পূর্বে প্রস্তুত করিয়া স্পীকারের নিকট দাখিল করিবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিবৃতিতে ইনস্টিটিউটের ব্যয় নির্বাহের জন্য ইনস্টিটিউটের তহবিলে সরকারের নিকট হইতে অনুদান হিসাবে কি পরিমাণ অর্থের প্রয়োজন উহার উল্লেখ থাকিবে৷ (৩) স্পীকার, সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে উপ-ধারা (১) এ উল্লিখিত ইনস্টিটিউটের অনুমিত ব্যয় সম্বলিত বিবৃতি সংশোধন করিতে পারিবেন এবং অনুরূপ সংশোধিত বিবৃতি ইনস্টিটিউটের অনুমোদিত বাজেট বলিয়া গণ্য হইবে৷