১১৷ (১) ইনস্টিটিউটের একজন রেক্টর থাকিবে৷ (২) রেক্টর, আইন ও সংসদ বিষয়ে বিশেষ বুত্পত্তি সম্পন্ন সংসদ-সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অথবা সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবীদের মধ্য হইতে পরিচালনা বোর্ড কর্তৃক নিযুক্ত হইবেন৷ (৩) রেক্টর বিধি দ্বারা নির্ধারিত পারিশ্রমিক, ভাতা ও বিশেষ অধিকার লাভ করিবেন৷ (৪) রেক্টরের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রেক্টর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা রেক্টর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত পরিচালনা বোর্ড কর্তৃক মনোনীত কোন ব্যক্তি রেক্টরের দায়িত্ব পালন করিবেন৷ (৫) রেক্টর, ইনস্টিটিউটের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী…