১০৷ (১) ইনস্টিটিউটের একটি নিজস্ব তহবিল থাকিবে এবং উহাতে নিম্্ন eেির্ণত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত পরামর্শ এবং গবেষণাধর্মী সেবার কমিশন বাবদ প্রাপ্ত অর্থ; (ঘ) ইনস্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) এই তহবিল ইনস্টিটিউটের নামে কোন তফসিলী ব্যাংকে জমা রাখিতে হইবে এবং পরিচালনা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷ (৩) এই তহবিল হইতে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে৷ (৪)…