৯। (১) ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ কোর্স এবং পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি অ্যাকাডেমিক কমিটি গঠিত হইবে, যথা:- (ক) মহাপরিচালক বা তৎকর্তৃক মনোনীত কোনো কর্মচারী, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মচারী; (গ) সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স; (ঘ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের একজন অধ্যাপক; (ঙ) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) কর্তৃক মনোনীত উহার একজন ঊর্ধ্বতন গবেষণা কর্মচারী; (চ) বাংলাদেশ এমপ্লয়ার্স…