৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) সরকারি ও বেসরকারি শিল্প খাতের ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ এবং পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা; (খ) জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানের সহিত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক যৌথ কর্মসূচি গ্রহণ করা; (গ) শিল্প, ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে চাহিদাসম্পন্ন স্নাতকোত্তর শিক্ষা, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পরিচালনা করা; এবং (ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুযায়ী…