২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১)‘ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বি আই এম); (২) ‘অ্যাকাডেমিক কমিটি’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত অ্যাকাডেমিক কমিটি; (৩) ‘কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কোনো কর্মচারী এবং ইহার শিক্ষকগণও অন্তর্ভুক্ত হইবে; (৪) ‘চেয়ারম্যান’ অর্থ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান; (৫) ‘তহবিল’ অর্থ ইনস্টিটিউটের তহবিল; (৬) ‘পরিচালনা পর্ষদ’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ; (৭) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) ‘মহাপরিচালক’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক;…