১৬। (১) ইনস্টিটিউট, প্রত্যেক অর্থ বৎসর সমাপ্ত হইবার পরবর্তী ৪ (চার) মাসের মধ্যে, উক্ত অর্থ-বৎসরে তৎকর্তৃক সম্পাদিত কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, প্রয়োজনে, যে কোনো সময়, ইনস্টিটিউটের নিকট হইতে, উহার যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী যাচনা করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।