১৩। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:̶ (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ও অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (গ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোর্স ফি’সহ সকল প্রকার ফি, চার্জ, ইত্যাদি বাবদ প্রাপ্ত অর্থ; (ঙ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা; (চ) সরকার কর্তৃক অনুমোদিত কোনো উৎস হইতে গৃহীত ঋণ; এবং (ছ) সরকার কর্তৃক অনুমোদিত বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা বা অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ পরিচালনা পর্ষদ…